বাঁধনবার্তা

সত্যের সন্ধানে নির্ভীক

২০ এপ্রিল বগুড়া সফরে যেসব কর্মসূচিতে অংশ নিবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

বগুড়া, 19 Apr, 2026
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম বারেরমতো নিজ জেলা বগুড়া সফরে আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২০ এপ্রিল সোমবার সরকারি এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। এছাড়া দিনব্যাপী এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ করবেন।

বিএনপি’র মিডিয়া সেলের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সকাল ৬টায় সড়ক পথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর প্রধানমন্ত্রী বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এরপর তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর পৌনে ১টায় বাগবাড়ীতে উপস্থিতি শেষে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর পৌনে ২টায় নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। এরপর বিকেল ৪টায় প্রধানমন্ত্রী আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর তিনি বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন।

আপনার মতামত দিন

মন্তব্যসমূহ

MD. Rafi

Thank you Badhon Chaccu

2026-04-17 09:59:04

মারভীন কল্লোল বৈরাগী

মোরগ পোলাও

2026-04-17 09:58:26

মোঃ আব্বাস আলী প্রাং

সাতমাথায় ওভার ব্রীজ চাই, যানজট মুক্ত এবং চাদনী বাজার এলাকা হকার এবং আবর্জনা মুক্ত চাই

2026-04-17 09:57:17

আল আমিন

বাংলাদেশ জিন্দাবাদ

2026-04-17 09:55:56

আবদুর রহমান

Welcome

2026-04-17 09:55:37

ariba noor

সহজ সাবলীল লিখনী, ধন্যবাদ

2026-04-10 00:13:45