← হোম পেজে ফিরে যান
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানি ১৭ই জুন
ক্যাটাগরি: সাধারণ খবর
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানির হবে আগামী ১৭ই জুন।
বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী অভিযোগ গঠনের শুনানির জন্য ওই দিন ধার্য করেন।
‘জয় বাংলা ব্রিগেড’ নামের এক সংগঠনের জুম মিটিংয়ে অংশ নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালে মামলাটি করে পুলিশ।
মামলায় অভিযুক্ত ২৮৬ জনের মধ্যে ২৫৯ জনই বর্তমানে পলাতক রয়েছেন।
অন্যদিকে, গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ২৭ জন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনার হোক!