← হোম পেজে ফিরে যান

মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে তিন সাগরে জাহাজ চলাচলে বাধার হুমকি দিল ইরান

ক্যাটাগরি: সাধারণ খবর
News Image
মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের নৌ অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইরান। বুধবার এই হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি। অবরোধ অব্যাহত রেখে 'ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা' তৈরি করলে সেটি "যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা করবে" বলেও মন্তব্য করেছেন তিনি এরপর বুধবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন: "আমি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ায় চীন খুব খুশি। আমি এটা করেছি তাদের জন্য এবং সারা বিশ্বের জন্যেও।" "এই পরিস্থিতি আর তৈরি হবে না। তারা (চীন) ইরানে অস্ত্র না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে," লিখেছেন ট্রাম্প। তিনি আরও লিখেছেন, "আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসাথে কাজ করছি! এটা কি মারামারির চেয়ে ভালো নয়??? কিন্তু মনে রাখবেন, আমরা লড়াই করতেও খুব পারদর্শী, যদি দরকার পড়ে, (এক্ষেত্রে) অন্য সবার চেয়ে অনেক ভালো!!!"

পাঠকদের মন্তব্য (1)

স্প্যাম প্রোটেকশন যাচাই করুন:   9 + 7 =
আল আমিন 21 May 2026, 11:42 PM
ঠিক আছে