← হোম পেজে ফিরে যান
বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড
ক্যাটাগরি: সাধারণ খবর
২০২৬ বিশ্বকাপে মাঠে প্রতিপক্ষের সঙ্গে তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বললে লাল কার্ড দেখতে হতে পারে ফুটবলারদের।
মঙ্গলবার (২৭ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) একটি বিশেষ সভায় ফিফার প্রস্তাবিত দুটি নিয়ম অনুমোদিত হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে কোনো খেলোয়াড় যদি নিজের মুখ ঢেকে কথা বলেন, তবে সেটিকে সন্দেহজনক আচরণ হিসেবে বিবেচনা করা হবে। প্রতিযোগিতা আয়োজকদের বিবেচনায় এমন পরিস্থিতিতে সরাসরি লাল কার্ড দেখানোর সুযোগ থাকবে। মূলত, মুখ ঢেকে গোপনে বৈষম্যমূলক বা আপত্তিকর মন্তব্য করার প্রবণতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যাওয়া বা দলীয় কর্মকর্তাদের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঠ ত্যাগে উসকানি দেওয়ার ঘটনাকেও কঠোরভাবে দমন করতে চায় ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থাটি
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনার হোক!