← হোম পেজে ফিরে যান

ঢাকার শাহ আলী মাজারে হামলার পেছনে কী কী কারণ জানা যাচ্ছে?

ক্যাটাগরি: সাধারণ খবর
News Image
ঢাকার মিরপুরে শাহ আলী মাজারে সাম্প্রতিক হামলার ঘটনা ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। হঠাৎ করেই রাজধানীতে অবস্থিত ঐতিহ্যবাহী এই স্থাপনায় কেন হামলা চালানো হলো এ নিয়ে নানা প্রশ্নও সামনে আসছে। শাহ আলী মাজারে হামলার কারণ কী কেবলই ধর্মীয় মতাদর্শগত, নাকি এর পেছনে মাজার কেন্দ্রিক অর্থ এবং দখলের রাজনীতিও রয়েছে? প্রতিদিন হাজারো মানুষ আসেন ঢাকার মিরপুরে অবস্থিত হযরত শাহ্ আলী বাগদাদীর মাজারে। কিন্তু ১৪ই মে রাতে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, মাজারে ওরস চলাকালে একদল ব্যক্তি লাঠি হাতে মাজার এলাকায় থাকা ব্যক্তিদের মারধর করছেন। যাদের হাত থেকে বাঁচতে ছোটাছুটি করছেন অনেকে। তবে একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, মাস্ক পরা একদল ব্যক্তি লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মাজারে হামলা চালায়। ওই রাতে মাজারের পূর্ব পাশে মাদুর বিছিয়ে বসা নারী ও পুরুষদের ওপর প্রথম চড়াও হয় তারা। মাদকবিরোধী অভিযানের দোহাই দিয়ে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়, মাজারের মূল স্থাপনায়ও ভাঙচুরের চেষ্টা করে তারা- বলছিলেন তিনি। "কমবয়সি ২০ থেকে ৩০ জন, সাথে বয়স্করাও ছিল- লাঠি হাতে মাজারের সীমানায় ঢুকে যারে পাইছে তারেই মারছে। একপর্যায়ে তারা মূল মাজারেও হামলার চেষ্টা করে," বিবিসি বাংলাকে বলেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী তৌহিদুল ইসলাম।

পাঠকদের মন্তব্য (1)

স্প্যাম প্রোটেকশন যাচাই করুন:   2 + 9 =
আবদুর রহমান 21 May 2026, 10:55 PM
দারুন